Posts

Showing posts with the label একাত্তরের জেমস বণ্ড

একাত্তরের জেমস বণ্ড

লিখেছেন: রাজেশ পাল আয়ান ফ্লেমিঙ’এর ‘জেমস বন্ড’ বা কাজী আনোয়ার হোসেন এর ‘মাসুদ রানা’ মাতিয়ে রেখেছিলো আমাদের অনেকের শৈশব, কৈশোর আর তারুণ্যকে। মন্ত্রমুগ্ধের মতো পড়তাম তাদের দুঃসাহসিক অভিযানের কাহিনী। সেই উচ্ছাসেই আজ লিখবো একজন রিয়েল লাইফ জেমস বণ্ডের কথা। এই বীর বাঙালি বন্ড তার সর্বশ্রেষ্ঠ অপারেশনে অংশ নিয়েছিলো বাংলাদেশের বাঙালীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল ১৯৭১’এ। মুক্তিযুদ্ধের শেষ দিকটার সময়। পাকিস্তানের দুর্গন্ধী গদিতে তখন পচা গন্ধ ছড়াচ্ছে ক্যালিগুলার মতোই উন্মাদ রাষ্ট্রপতি ইয়াহিয়া খান। মাত্রাতিরিক্ত মদ্যপান আর লাগামহীন বিকৃত যৌন রুচিতে আসক্ত এক রীতিমতো বদ্ধ উন্মাদ। চারদিক থেকে যতো বেশী পরাজয়ের সংবাদ আসে, ততোই দিনদিন বেড়ে যেতে থাকে তার বিকৃতি। সেই চেনা একই সমস্যা, যেমনটা হয়েছিলো হিটলারের লেলিনগ্রাদের দ্বারপ্রান্তে মুখ থুবড়ে পড়ার পরে। কি অদ্ভুত মিল ইতিহাসের অধ্যায়গুলোতে। ইয়াহিয়ার কার্যক্রমের সবচেয়ে ঘনিষ্ঠ বিবরণ দিয়েছেন পুলিশ বিভাগের রাওয়ালপিন্ডির বিশেষ শাখার সুপার সি এইচ সরদার। তিনি লিখেছেন: “প্রেসিডেন্ট ভবন ছিল তখন বেশ একটা জায়গা। নানা মানুষ...